তুষার কন্যা: তাহমিনা আকতার পাতা
প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৬ ১০:৫৪
আপডেট:
৩০ এপ্রিল ২০২৬ ১২:০৪
হাজার হাজার অগণিত
মাইল পথ এবং সময়ের
ব্যবধানে বসবাস
পৃথিবীর অন্যপ্রান্তে,
যেখানে স্বপ্নরা লুকোচুরি খেলে
বরফ ঢাকা শহরে,
রাস্তায় অলিতে-গলিতে।
চোখের তারায় অসংখ্য
মুছে যাওয়া অতীত স্মৃতি
বাঁচিয়ে রাখে বর্তমানকে।
হৃদয়ের ইন্টারনেট স্বপ্ন বোনে
শূণ্য থেকে শূণ্যতায়
আবেদনময়ী দেহ সৌষ্ঠবে।
সাদা সাদা জমাটবদ্ধ বরফ রাস্তা
পরিবেশে পথিক একজন
হেঁটে যায় স্তুপকৃত তুষারের বুকে,
স্বপ্নরা জেগে ওঠে
স্বপ্নরা কান্না করে
অজান্তে দু’ফোটা চোখের পানিতে
জেগে ওঠে তুষার কন্যা
অনাগত নতুন সূর্যের আশায়
আলোকিত প্রভাত ফেরিতে।
বিষয়:

আপনার মূল্যবান মতামত দিন: