সিডনির ওয়ালিপার্কে ১১ এপ্রিল ‘নিরালা হোল্ডিংস বৈশাখী মেলা’


প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৩

আপডেট:
১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:১১

ছবি: গ্রাফিক্স

সংবাদ বিজ্ঞপ্তি : “এসো, হে বৈশাখ, এসো এসো”—

বাংলা নববর্ষ ১৪৩৩-এর এই চিরচেনা আহ্বানকে সামনে রেখে আবারও উৎসবের সাজে রাঙছে সিডনি। আগামী ১১ এপ্রিল সিডনির বাঙালি অধ্যুষিত ওয়ালি পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাঁকজমকপূর্ণ নিরালা হোল্ডিংস বৈশাখী মেলা ১৪৩৩। প্রবাসের মাটিতে বাঙালির গান, নৃত্য, সংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার আর প্রাণের মিলনমেলায় মুখর হয়ে উঠবে পুরো এলাকা।

গানচিল মিউজিকের আয়োজনে অনুষ্ঠিত এই বৈশাখী মেলার টাইটেল স্পন্সর নিরালা হোল্ডিংস এবং প্রধান স্পন্সর Raine & Horne Ingleburn। এছাড়াও সহযোগী হিসেবে রয়েছে Bangladesh Travels। ১১ এপ্রিল, শনিবার দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই দিনব্যাপী আয়োজন।

মেলায় থাকবে শাড়ি, চুড়ি, কসমেটিকসসহ নানা ধরনের পণ্যের স্টল, শিশুদের জন্য বিভিন্ন রাইড এবং দিনভর গান, নৃত্য ও নানা বিনোদনমূলক পরিবেশনা। Women Council Australia Inc.-এর সহযোগিতায় আয়োজিত এই বৈশাখী মেলার সাথে যুক্ত রয়েছে Canterbury Bankstown Council। বিগত কয়েক বছর ধরে একই স্থানে সুনামের সাথে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে।

আয়োজক প্রতিষ্ঠান গানচিল মিউজিকের পক্ষ থেকে সঞ্জয় টাবু জানান, আসন্ন মেলাটিকে সর্বাধিক সফল করে তুলতে বৈশাখী মেলা কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্টল ও স্পন্সরশিপের জন্য আগ্রহীরা যোগাযোগ করতে পারেন 0432 634 212 নম্বরে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে নাহিদা সুলতানার সাথে (0402 609 839)।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top