এখনও পছন্দের পুরুষ খুঁজে পাইনি, তাই..
প্রকাশিত:
৩ আগস্ট ২০১৮ ০৯:৪১
আপডেট:
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৯
বি-টাউনে যখন একের পর এক তারকাদের বিয়ের খবর আসছে তখনও একাই আছেন দাবাং গার্ল সোনাক্ষী সিনহা। কিন্তু কেন? তবে কি এখনও মনের মানুষ খুঁজে পাননি অভিনেত্রী? না, রূপালি পর্দায় বহুবার বহু নায়কের প্রেমিকা হতে দেখা গেলেও বাস্তবের মহানায়ককে এখনও ধরতে পারেননি সোনাক্ষী।
সম্প্রতি ল্যাকমি ফ্যাশন উইকেও হাজির হয়ে ঠিক এমনটিই ফাঁস করলেন এই অভিনেত্রী।
নির্মাতা করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ অনেক তারকাকে দেখা গেলেও দেখা মেলেনি সোনাক্ষীর। এখানেও ‘কেন’ শব্দটি উঠে আসে।
সোনাক্ষীর ভাষ্য, ‘এখনও তেমন কাউকে পাইনি, যার হাত ধরে কোনও বাসা থেকে বের হয়ে কোনও অনুষ্ঠানে যাওয়া যায়।’
সোনাক্ষী বলেন, ‘অনুষ্ঠানে কার সঙ্গে যাব এ বিষয়ে করণ ও আমি অনেকক্ষণ আলোচনা করেছি, কিন্তু এ নিয়ে আমরা দুজনই দ্বিধায় আছি। দুজনই এ নিয়ে চিন্তা করছি, তবে এখনো পছন্দের পুরুষ তেমন কাউকে খুঁজে পাইনি। তাই কোথাও একা যেতেও ইচ্ছে করে না।’
সবশেষ গেল বছর ‘নূর’ ছবিতে দেখা যায় সোনাক্ষীকে। আগের বছরই মুক্তি পায় তার নাম ভূমিকায় অভিনয় করা ‘আকিরা’। এরইমধ্যে ‘ইত্তেফাক’ ছবিতেও দারুণ প্রশংসা কুড়িয়েছেন এই দাবাং গার্ল। ‘ফোর্স টু’তে জন আব্রাহামের বিপরীতেও দেখা গেছে এই বলিউড সুন্দরীকে।
বিষয়:

আপনার মূল্যবান মতামত দিন: