নিউইয়র্ক আইনসভার বিশেষ সম্মাননা পেলেন বিপ্লব
প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৮
আপডেট:
৭ মার্চ ২০২৬ ১৪:২৭
জলবায়ু সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য বাংলাদেশের কেরামত উল্লাহ বিপ্লবকে বিশেষ সম্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের আইনসভা।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বাফেলো সিটিতে এরি কাউন্টির লেজিসলেটর লরেন্স জে. ডুপ্রের পক্ষে কাউন্সিলের এশিয়ান অ্যাডভাইজার শাহী চৌধুরী এ সম্মাননা সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবের হাতে তুলে দেন।
সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (এসএসিসিজেএফ) মহাসচিব হিসেবে জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সোচ্চার ভূমিকা রাখায় নিউইর্য়ক আইনসভা তাকে এ সম্মাননা দেয়। রাজ্যের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানকালে উপস্থিত ছিলেন ‘বাফেলোর প্রিন্স’ খ্যাত তালহা বখত এবং কমিউনিটি নেতা ওয়াসিম।
বাফেলোতে এ প্রথম কোনো বাংলাদেশি সাংবাদিক জলবায়ু সাংবাদিকতায় এমন সম্মাননা পেলেন। সম্মাননা স্মারকে কেরামত উল্লাহ বিপ্লবকে বিশ্বের অন্যতম জলবায়ু সাংবাদিকদের একজন বলে উল্লেখ করা হয়েছে। জনমানুষের কল্যাণে এ ধরনের কর্মকাণ্ডকে যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে সমর্থন করে বলেও লেখা হয়েছে।
কেরামত উল্লাহ বিপ্লবের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট আশিষ গুপ্ত ও নির্বাহী সভাপতি আসাদুজ্জামান সম্রাট।
বিষয়:

আপনার মূল্যবান মতামত দিন: