‘পরিবেশ নষ্ট না করতে’ আইজিপিকে ইসির নির্দেশ


প্রকাশিত:
১৬ নভেম্বর ২০১৮ ২৩:০২

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৯

‘পরিবেশ নষ্ট না করতে’ আইজিপিকে ইসির নির্দেশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরপরাধ ব্যক্তিকে মামলায় জড়িয়ে ‘পরিবেশ নষ্ট না করতে’ মহাপুলিশ পরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।



আগামি রবিবারের মধ্যে এ নির্দেশনা পাঠানো হবে বলে জানা গেছে। আইজিপিকে নির্দেশনা পাঠানোর জন্য চিঠি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।



চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিএনপি কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে ধারণকৃত ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণাদি সংগ্রহ করে একটি প্রতিবেদন প্রেরণ, ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয় এমন কাউকে হয়রানি না করা এবং নিরপরাধ কোনো ব্যক্তিকে মামলায় জড়িয়ে যেন নির্বাচনী পরিবেশ নষ্ট না করা হয়।





 

এ বিষয়ে নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম-সচিব ফরহাদ আহম্মদ খান গণমাধ্যমকে বলেন, নয়াপল্টনের ঘটনায় আইজিপিকে চিঠি দিচ্ছে কমিশন। চিঠিটি রবিবারের মধ্যে পাঠানো হবে।



প্রসঙ্গত, সম্প্রতি বিএনপির মনোননয়ন ফরম বিতরণকে কেন্দ্র করে নয়াপল্টনে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে পুলিশ অনেককে গ্রেফতার করেছে। এরইমধ্যে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে গ্রেফতার-হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে বিএনপি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে জানিয়েছে, তাদের ৪৭২ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top