চাইনি এমন : শ্যামল বণিক অঞ্জন


প্রকাশিত:
১৪ জুন ২০২০ ২২:৩৩

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৪৭

 

চাইনি এমন রাত তো আমি
চাইনি এমন দিন,
আতঙ্কের কালো ছায়ায়
সকলই মলিন!
চাইনি এমন মেঘের আকাশ
বিবর্ণ রোদ্দুর,
বিষাদ ভরা পাখির কন্ঠে
রঙচটা এই ভোর।
চাইনি এমন ধূসর বিকেল
ভাবনা ভরা ক্ষণ,
আনমনা এই সন্ধ্যাতে হায়
মরণ আলাপন। 



আপনার মূল্যবান মতামত দিন:


Top